ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আসিফ সা. সম্পাদক নয়ন

601

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পদে প্রথম আলোর আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক পদে যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৭-১৮ সেশনের জন্য তারা নির্বাচিত হন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মীর আরশাদুল হক, যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম আবির, দপ্তর সম্পাদক রায়হানুল ইসলাম আবির, অর্থ সম্পাদক আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য মুনির হোসাইন, মাহদী-আল মুহতাসিম নিবিড় ও দীপক চন্দ্র রায়।

NO COMMENTS

LEAVE A REPLY