অনায়াস জয় ঢাকার

492

টি ২০-তে রানের ফোয়ারা ছুটছে। চার-ছয়ের বৃষ্টি হবে, এমনটাই তো কাম্য ক্রিকেটপিপাসুদের। সোমবার তাদের তৃষ্ণা মিটল ঢাকা-চট্টগ্রাম ম্যাচে। এদিন বিপিএলে ঢাকা ডায়নামাইটস হারাল চিটাগং ভাইকিংসকে। নিজেদের আঙিনায় ৩৭৮ রানের ম্যাচে ঢাকা সাত বল বাকি থাকতে জয়ী হয় সাত উইকেটে। ১৮৮ তাড়া করে অনায়াসে জিতল সাকিব আল হাসানের দল, যা এবারের বিপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির। টসজয়ী চিটাগং ভাইকিংস প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৭ রান তোলে অধিনায়ক লুক রনকি এবং এনামুল হক বিজয়ের ১০৭ রানের পার্টনারশিপে। শেষতক যদিও তা কোনো কাজে আসেনি দলের। বিফলে যায় দু’জনের ফিফটি। ৪০ বলে রনকির ৫৯ (চারটি করে চার ও ছয়) এবং ৪৭ বলে এনামুলের ৭৩ (তিনটি চার ও ছয়টি ছয়) চিটাগংয়ের হার রুখতে পারেনি। ইনিংসের লেজে সিকান্দার রাজার ১১ বলে অপরাজিত ২৬ রানও নিষ্ফল প্রমাণিত হয়।ঢাকা ডায়নামাইটসের শুরুটা ভালো হয়নি। তৃতীয় বলেই তারা শহীদ আফ্রিদিকে হারায় এক রানে। দ্বিতীয় উইকেটে এভিন লুইস এবং জো ডেনলির ১১৮ রানের জুটি ঢাকাকে জয়ের মঞ্চে তুলে দেয়। তুলনামূলক আক্রমণাত্মক ছিলেন ক্যারিবীয় ওপেনার লুইস। ৩১ বলে ৭৫ রান করেন তিনি তিনটি চার ও

নয়টি ছয়ের সহায়তায়। ডেনলি হাফ সেঞ্চুরি মিস করেন ছয় রানের জন্য। ৩৯ বলের ইনিংসে চারটি চার ও একটি ছয় হাঁকান এই ইংলিশ ব্যাটসম্যান। ডেনলি আউট হওয়ার পর বাকি কাজটুকু সারেন ঢাকার অধিনায়ক সাকিব এবং ক্যামেরন ডেলপোর্ট। এ দু’জন ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা লুইস।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস ১৮৭/৫, ২০ ওভারে (লুক রনকি ৫৯, এনামুল হক বিজয় ৭৩, নজীবউল্লাহ জাদরান ১৬, সিকান্দার রাজা ২৬*। সাকিব ১/৫১, সুনীল নারিন ১/১১, আবু হায়দার রনি ১/৩৫, মোহাম্মদ শহীদ ১/২৮)।

ঢাকা ডায়নামাইটস ১৯১/৩, ১৮.৫ ওভারে (এভিন লুইস ৭৫, জো ডেনলি ৪৪, সাকিব ২২*, ক্যামেরন ডেলপোর্ট ৪৩*। তানভির হায়দার ১/১৮)। ফল : ঢাকা ডায়নামাইটস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস)।

NO COMMENTS

LEAVE A REPLY