এল আরও ৭৮৯ রোহিঙ্গা

423

ভেলা ভাসিয়ে নাফ নদী দিয়ে গতকাল সোমবার বিকেলে ৪টি পরিবারে ১৯ রোহিঙ্গা টেকনাফে ঢুকেছে। উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ায় ভেলাটি তীরে ভেড়ে। তারা বিজিবির হেফাজতে রয়েছে। এ ছাড়া এলাকা গত রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত নৌকায় করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরও ১৮৪ পরিবারের ৭৭০ রোহিঙ্গা টেকনাফে ঢুকেছে। এর আগে রোববার রাখাইন থেকে টেকনাফে এসেছিল ২৫৫ রোহিঙ্গা।

নতুন আসা ৭৭০ রোহিঙ্গাকে প্রথমে সাবরাংয়ের হারিয়াখালীতে বাংলাদেশে সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে পাঠায় উপজেলা প্রশাসন। সেখানে মানবিক সহায়তা ও ত্রাণ দিয়ে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হয় বলে জানান হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

NO COMMENTS

LEAVE A REPLY