পুরোদেশ বার্তা:
পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রভোস্ট কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা এবং যেকোনও ধরনের কর্মসূচি পালন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বহিরাগতদের।’
তবে এই নিয়ম শুধু বহিরাগতদের জন্য প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সব সময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর।
পুরোদেশ ডেস্ক/এসএ













