পুরোদেশ বার্তা:
স্থলভাগে চলে আসায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকা উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে লঘুচাপটি ভারতের ওডিশা ও বিহার এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, টেকনাফসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
(সংবাদসূত্র: প্রথম আলো)













